বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৬
৬০
বিশেষ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাব চত্বরে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন চরফ্যাশন-লালমোহন উপজেলা সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু, মিশুক ও বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে তারা ভোলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন। তাদের প্রধান দাবি, আইনগতভাবে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সিএনজিগুলোকে পাঁচজন যাত্রী বহনের সুযোগ নিশ্চিত করা এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে হয়রানি ও হামলা বন্ধ করা।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরফ্যাশন থেকে ভোলাসহ বিভিন্ন রুটে চলাচলের সময় বাস মালিক সমিতির লোকজন যাত্রী ছিনিয়ে নেওয়া, সিএনজির সিট কেটে ফেলা, গাড়ি ভাঙচুর এবং চালকদের মারধরের মতো ঘটনা ঘটাচ্ছে। এ সব ঘটনায় কয়েকজন চালক গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।
সমাবেশে চরফ্যাশন উপজেলা অটোরিকশা ও অটোটেম্পু এবং বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম বলেন, ভোলার অধিকাংশ সিএনজি গ্রামীণ এলাকায় চলাচল করে। পরিবার নিয়ে যাতায়াতের কারণে তিনজনের বেশি যাত্রী নেওয়ার প্রয়োজন হয়। অথচ বর্তমানে তিনজন যাত্রীর সীমাবদ্ধতার কারণে চালকদের লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, চরফ্যাশন থেকে ভোলা পর্যন্ত বাস ও সিএনজির ভাড়া প্রায় সমান হলেও যাত্রীসংখ্যার সীমাবদ্ধতায় সিএনজি চালকদের আয় কমে যাচ্ছে।
তিনি আরও দাবি করেন, ভোলায় সিএনজি গ্যাসের দাম প্রতি লিটার প্রায় ৮৯ টাকা ৫০ পয়সা হওয়ায় চালকদের ব্যয় অনেক বেড়ে গেছে। ভোলার তালতলার স্থানীয় গ্যাস সরকারি নির্ধারিত কম মূল্যে সিএনজি চালকদের সরবরাহ করা হলে তারা কম ভাড়ায়ও যাত্রী পরিবহন করতে পারবেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে আগে ট্রাফিক পুলিশ জরিমানা করলেও বর্তমানে বাসস্ট্যান্ড এলাকায় আনসার সদস্যদের উপস্থিতিতে বাস মালিক সমিতির লোকজন চালকদের মারধর ও হয়রানি করছে। দক্ষিণ আইচার চালক কামাল ফরাজীসহ একাধিক চালক হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।
স্মারকলিপিতে সিএনজিতে পাঁচজন যাত্রী বহনের সুযোগ, স্বল্পমূল্যে গ্যাস সরবরাহ, শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধ, ক্ষতিগ্রস্ত সিএনজির ক্ষতিপূরণ, আহত চালকদের চিকিৎসা, চরফ্যাশনে সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড নির্মাণ এবং প্রচলিত পরিবহন আইন অনুযায়ী স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিতসহ ১০টি দাবি তুলে ধরা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভোলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান। তিনি বলেন, বাস মালিক সমিতির কোনো সদস্য সিএনজি চালকদের মারধর বা গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা কেবল আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন।
তিনি দাবি করেন, বিআরটিএর বিধি অনুযায়ী সিএনজিতে তিনজন যাত্রী বহনের অনুমতি রয়েছে। কিন্তু অনেক চালক সামনের আসন পরিবর্তন করে পাঁচজন যাত্রী বহন করছেন, যা আইনবহির্ভূত। এছাড়া আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সিএনজির চলাচলও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, সিএনজি শ্রমিকদের দেওয়া ১০ দফা দাবির স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। দাবিগুলো আইনগতভাবে বাস্তবায়নের সুযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক