রাজধানীর স্থান সংকট দূর করতে ঢাকা শহরের বিস্তার পূর্বাচল পর্যন্ত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পই প্রকৃত অর্থে নতুন ঢাকা হিসেবে গড়ে উঠবে।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫
১০৪
রাজধানীর স্থান সংকট দূর করতে ঢাকা শহরের বিস্তার পূর্বাচল পর্যন্ত হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পই প্রকৃত অর্থে নতুন ঢাকা হিসেবে গড়ে উঠবে।
বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে। পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ে তুলতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো. আলী হোসেন ফকির বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে।
আইজিপি জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন করা হবে। এ প্রকল্পের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
মো. আলী হোসেন ফকির বলেন, পূর্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ। এর মাধ্যমে মেগা সিটি ঢাকার পরিধি যেমন বাড়বে, তেমনি নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাও আরও সুসংগঠিত হবে। এতে নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা বুধবার উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন পশি পুলিশ ক্যাম্প। আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি।
আইজিপি জানান, পর্যায়ক্রমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাকি থানা, তদন্ত কেন্দ্র ও অন্যান্য পুলিশ অবকাঠামোও স্থাপন করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত