অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সরকারদলীয় এমপিরা যে উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদল তা পাচ্ছেন না : ডা. শফিকুর রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২৬ বিকাল ০৩:১৮

remove_red_eye

১২০

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলীয় এমপিরা তা পাচ্ছেন না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে এমন বৈষম্য হয়েছে, কিন্তু এখন আর তা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে বাঘের গর্জন করা হবে।"

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোণা সার্কিট হাউজে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নেত্রকোণার মতো সম্ভাবনাময় জেলায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকা বালুর মতো মূল্যবান সম্পদ রয়েছে। কিন্তু শিল্প-কারখানার তেমন কোনো বিকাশ হয়নি। সরকার যেমন উদ্যোগ নিতে পারে, তেমনি স্থানীয় ও বাইরের উদ্যোক্তারাও এখানে বিনিয়োগ করতে পারেন।

জেলা জামায়াতের আমির ছাদেক আহমদ হারিছের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।

পরে ডা. শফিকুর রহমান নেত্রকোণা জেলা পাবলিক হলে অনুষ্ঠিত জামায়াতের ষাণ্মাসিক রুকন সম্মেলনে যোগ দেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...