অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে পালিত পুত্রের নির্যাতনের শিকার মা বাবা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২০ রাত ০৮:২৫

remove_red_eye

৭২৪

পুত্র ইব্রাহিম আটক

চরফ্যাশন  প্রতিনিধি : পালিত পুত্রের নির্যাতনের শিকার বাবা ও মা! এমনটাই ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার আলিগাঁ ২নং ওয়ার্ডে। পালিত একমাত্র পুত্র ইব্রাহীম (৩৬) কর্তৃক নির্যাতনের কথা বাবা আমির হোসেন মুখ খুলে বলতে না চাইলেও মা নুরজাহান বেগমের চোখ ভেসে গিয়েছে চোখের নোনা জলে। মা নুর জাহান বেগম অশ্রæশিক্ত নয়নে বাকরুদ্ধ হয়ে ঠায় বসে থাকেন ঘরের এককোনে।
এমন ঘটনার অভিযোগ শুনতে সংবাদকর্মীরা বাড়িতে গেলে তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন মা নুরজাহান বেগম। তিনি কান্না জরিত কন্ঠে বলেন, মাত্র ২১দিনের দুধের শিশুকে এনে লালন পলন করে বড় করেছি। ধুমধাম করে বিবাহ দিয়ে বৌও এনে দিয়েছি। ইব্রাহীমের পিতা আলহাজ্জ আমির হোসেন পাটোয়ারি র্দীঘ ১৭ বছর সৌদিতে প্রবাসি হিসেবে চাকুরি ও ব্যবসার সাথে জড়িত ছিলেন। সৌদি প্রবাসী পিতা আমির হোসেন পাটোয়ারির সাড়া জীবনের আয় রোজগারসহ প্রায় ১০ কোটি টাকার ব্যবসা বানিজ্য ইব্রাহীমকে বুঝিয়ে দিলে তা তছনছ করে দেন মাদকাশক্ত পুত্র ইব্রাহীম এমন অভিযোগ করেন মা নুর জাহান বেগম।
তিনি আরও জানান, ইব্রাহীম সৌদি গিয়ে বাবার ব্যবসার টাকা পয়সা দিয়ে ঢাকা,কুমিল্লাসহ বিভিন্ন যায়গায় স্ত্রী’র পরামর্শে জমি-জমা ক্রয় করেছেন। এছাড়াও ইব্রাহীমকে চরফ্যাশনের হ্যালিপেড এলাকায় ১২লাখ টাকায় ৮শতাংশ জমি কিনে দিলে সে দেশে আসার পরে ওই জমি বিক্রি করে দেয় এবং মাদক ব্যবসার সাথে জড়িয়ে ও দৈনিক মাদক সেবন ছাড়াও জুয়া খেলে ওই টাকা তছরুফ করে দেয়। বাড়িতে থেকে প্রতিদিন বাবা আমির হোসেন ও মা নুর জাহান বেগমকে মারধর ও ঘরদরজাসহ আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দিচ্ছে বলেও জানান মা নুর জাহান।

সম্প্রতী আসলামপুর ইউনিয়নের আলীগাঁ দুই নং ওয়ার্ডের বসতবাড়িটি প্রায় ১কোটি টাকা মূল্যের বাড়িটি বিক্রি করে ঢাকায় চলে যাওয়ার চেষ্টা করছে যার অর্ধেক মালিকানা মা নুর জাহান বেগমের নামে এমনটাই জানান পিতা আমির হোসেন ও মা নুরজাহান বেগম। আমির হোসেন পাটোয়ারি জানান, ছেলে ইব্রাহীমের অযাচিত জীবন যাপন ও পিতামাতাকে অত্যাচার নির্যানের বিষয়ে লজ্যায় কারো কাছে মুখ খুলে বলতে পারছিনা। তার এহেন কর্মকান্ডে আমরা স্বামী স্ত্রী আজ বাড়ি ছাড়া।
স্থানীয় এলাকাবাসিরা কুলাঙ্গার সন্তন ইব্রাহীমের বিচার দাবি করে বলেন, কারোও ঘরে যেন এমন কুলাঙ্গার সন্তান না হয়। এই মাদকাশক্ত কুলাঙ্গারের আমরা যথাযথ বিচার ও উপযুক্ত শাস্তির দাবি করছি।  এঘটনায় চরফ্যাশন থানার এসআই পনির খান বলেন, মা,বাবাকে নির্যাতনের ঘটনায় মা নুরজাহান বেগম থানায় একটি অভিযোগ করলে ইব্রাহীমকে পুলিশ আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত  সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় কার্যক্রম চলমান রয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...