অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রশংসা ও ভালোবাসা নিয়ে পটুয়াখালী বদলি হলেন ভোলার ইউএনও আরিফুজ্জামান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৯

remove_red_eye

৩৭০

মোঃ আমির হোসাইন : ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী  অফিসার  (ইউএনও) মো. আরিফুজ্জামান বদলি হয়ে পটুয়াখালী জেলায় যোগদানের আদেশ পেয়েছেন। তাঁর এই বদলির খবরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, সামাজিক- সংগঠন ও সাধারণ মানুষের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া নেমে এসেছে।
ভোলা সদরে দায়িত্ব পালনকালে মো. আরিফুজ্জামান সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, শিক্ষা খাতের উন্নয়ন,এবং ক্ষুদ্র জনগোষ্ঠী মানতা পরিবারদের শিশুদের জন্য   তিন টি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থা করে গিয়েছেন।  সামাজিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা সকলের কাছে  প্রশংসিত হয়েছেন।
স্থানীয়দের মতে, তিনি ছিলেন একজন অত্যন্ত সহজ-সরল, সেবামুখী ও মানবিক প্রশাসনিক অফিসার সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তিনি  মনোযোগ দিয়ে শুনতেন এবং তা  সমাধানের  ব্যবস্থা গ্রহণ করতেন। তাঁর এই জনবান্ধব আচরণের কারণেই তিনি সাধারণ মানুষের ব্যাপক আস্থা ও ভালোবাসা অর্জন করে ছিলেন। 
প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী  বদলি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁকে পটুয়াখালী জেলায় পদায়ন করা হয়েছে। তিনি নতুন কর্মস্থলে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন।
ভোলা সদরে কর্মরত অবস্থায় তাঁর নেওয়া বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ, সততা এবং দায়িত্বশীল ভূমিকার কথা ভোলাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সাথে  স্মরণ করবেন।
স্থানীয়রা জানিয়েছেন, স্যার যেকোনো সময় অফিসে পাওয়া যাইত, এমনকি তিনি রাত্র আটটা নয়টা পর্যন্ত অফিস করতেন, তার সেবায় ভোলার মানুষ গর্বিত ও  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...