অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ধারণার চেয়েও কমে যেতে পারে সোনার দাম, বলছে পূর্বাভাস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

১১৪

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ধারণার চেয়েও কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান তাদের নতুন পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়িয়ে দেয়, তবে সোনার দাম ধারণার চেয়েও কমে পারে।সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার চেয়ে অন্য লাভজনক খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে পছন্দ করেন। এর ফলে সোনা বা এই জাতীয় অনুৎপাদনশীল ধাতুর বাজারে বড় চাপ তৈরি হয়।

আগের চেয়ে পূর্বাভাস কমাল জেপি মরগান

প্রধান খাতগুলো থেকে সোনার চাহিদা আশানুরূপ না হওয়ায় দাম বাড়ার লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়েছে জেপি মরগান। নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৪ হাজার ৫০০ ডলার হতে পারে।

অথচ গত ৯ জুনের এক পূর্বাভাসে জেপি মরগান জানিয়েছিল, বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ছয় হাজার ডলারে পৌঁছাতে পারে। তবে নতুন মূল্যায়নে সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে ব্যাংকটি।

এদিকে, গত শুক্রবার (৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে লেনদেন হয়েছে। চলতি সপ্তাহে ধাতুটির দাম সামগ্রিকভাবে দুই শতাংশের বেশি বেড়েছে।

দীর্ঘমেয়াদে আশার আলো

সাময়িক ওঠানামা এবং দাম কমার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী জেপি মরগান।

ব্যাংকটি বলছে, ২০২৭ সাল নাগাদ সোনার দাম আবার বাড়তে পারে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং বাজারে বাস্তব চাহিদা বৃদ্ধির কারণে এই বাজার আবারও ঘুরে দাঁড়াবে।

রুপা ও প্ল্যাটিনামের বাজার পরিস্থিতি

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেরও পূর্বাভাস দিয়েছে জেপি মরগান। তাদের মতে, আগামী দিনগুলোতে প্রতি আউন্স রুপার গড় দাম ৬০ থেকে ৬৫ ডলার হতে পারে।

এছাড়া ২০২৬ সালের শেষ নাগাদ প্ল্যাটিনামের দাম আউন্সপ্রতি ১ হাজার ৮০০ ডলার এবং ২০২৭ সালে তা ১ হাজার ৯৫০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২০২৬ সাল নাগাদ আউন্সপ্রতি ১ হাজার ৩৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...