অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২০ রাত ০৮:২৭

remove_red_eye

৬৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বেতন গ্রেড পরিবর্তন করে ৯ হাজার থেকে ১৬ হাজার টাকায় উন্নীত করণসহ ৬ দফা দাবি নিয়ে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ’ এর ভোলা সদর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভোলা নলীনি দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলতাজের রহমান কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নাজিউর রহমান কলেজের প্রভাষক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, বাকশিসের ভোলা সদর উপজেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মীর আমির হোসেন, জমিয়াতুল মোদারেসিনের সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মুছা কালিমুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা রাকিব হোসেন, জিহাদ হোসেন, শাহাবুদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত করে ১৬ হাজার টাকা করণ, অফিস সহকারীর পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করণ, প্রশিক্ষণের ব্যবস্থা করণ, বিভাগীয় পদোন্নতি প্রদান, ম্যানেজিং কমিটির সদস্য পদ প্রদান এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি তোলেন। বক্তারা বলেন বর্তমান বাজার দরে ৯ হাজার টাকা বেতন পেয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া এখন প্রতিষ্ঠানের সকল কাজ কম্পিউটার ও অনলাইনে করতে হয় এ জন্য তাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন বক্তারা।

পরে মো: বিল্লাল হোসেনকে সভাপতি, ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...