চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮
৭৬
চরফ্যাশন প্রতিনিধি : বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম অগ্রদূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্যকীর্তি ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে পরিচিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে চরফ্যাশনে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ।
তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, মানবতাবাদ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, চরফ্যাশন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ, শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবির দেশাত্মবোধ, সাম্য, প্রেম ও মানবতার চেতনাভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা পরিবেশনা উপভোগ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক