খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর মিলেছে।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ বিকাল ০৫:৪২
১০৩
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর মিলেছে।
সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহত ও অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া হামলার পেছনের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে।
এসময় তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।
অন্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
আরেকটি সূত্র জানিয়েছে, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
তবে এ নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত