অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৪

remove_red_eye

১১৬

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। চলতি পরীক্ষার প্রথম দুই দিনের তুলনায় এটি সর্বোচ্চ সংখ্যা। প্রথম দিনে বহিষ্কার হয়েছিলেন ৭ জন এবং দ্বিতীয় দিনে ১৭ জন। ফলে তৃতীয় দিনের বহিষ্কারের সংখ্যা আগের দুই দিনের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হন।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। কুমিল্লা বোর্ডে ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন করে, বরিশাল বোর্ডে ৪ জন, রাজশাহী ও যশোর বোর্ডে ৩ জন করে এবং সিলেট বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে আরও ৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। সব মিলিয়ে তৃতীয় দিনের পরীক্ষায় সারা দেশে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম তিন দিনের মধ্যে সর্বোচ্চ।

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে :  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আরও...