অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ রাত ০৮:০৫

remove_red_eye

১৫৮

মনপুরা প্রতিনিধি : স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। তিন সন্তানসহ বেড়ীর পাশে ছোট জরাজীর্ণ ঘরে বসবাস করেন সাহারা বেগম। একাই সংসারে হাল ধরে জীবন সংগ্রাম নেমেছেন ওই নারী।
এর মধ্যে গত মাস খানেক আগে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে জরাজীর্ণ ঘরটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। কোনমতে সবার সহযোগিতা নিয়ে ঘরের চালে অল্প কিছু টিন লাগালেও চারপাশের বেড়া, দরজা ও জানালা লাগাতে পারেনি। অন্ধ স্বামী সহ তিন সন্তানকে নিয়ে ঝড়-বৃষ্টির প্রতিটি রাত কাটছে অজানা ভয়ে।
শুধু সাহারা বেগম নয় এমন অনেকে সাহারা বেগম জীবন সংগ্রাম করে বেঁচে আছেন ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা উপকূলে।
এই পরিবারের পাশে দাঁড়ান এই উপকূলের তরুন সমাজসেবক আবদুর রহমান সোয়েব। তিনি বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। 
তিনি জানান, ছোট ঘরটি মেরামত করতে দরকার ২২ হাজার টাকা। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
স্থানীয়রা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী ও তিন সন্তান নিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের বেড়ীর পাশে জরাজীর্ণ ঘরে বসবাস করের সাহারা খাতুন। সেলাই ও মানুষের বাড়ির কাজকর্ম করে কোনমতে সংসার চালান। তবে গত মাস খানেক আগে ঝড়ে ঘরটি বিধ্বস্ত হয়। একজনের সহযোগিতায় ঘরের অল্প কিছু কাজ করালেও ঘরটি এখনো ভাঙ্গাচুরা অবস্থায় রয়েছে। এরমধ্যে অন্ধ স্বামীকে নিয়ে বসবাস সাহারা খাতুনের। ঘরটি মেরামত করতে অনেক টাকা দরকার।
সাহারা বেগম জানান, অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে ঘরের কাজ শুরু করেন। এরমধ্যে সমাজসেবক সোয়েব সহযোগিতা করেন। কিন্তু অর্থের অভাবে ঘরের বেড়া, চালের টিন, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী এবং মিস্ত্রির খরচের টাকা না থাকায় গত এক মাস ধরে ঘরটির কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, ঝড়-বৃষ্টি হলেই সেই ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ ঘরেই তিনটি নিষ্পাপ সন্তানকে নিয়ে রাত কাটাতে হয়। প্রতিটি বৃষ্টির রাত যেন তাদের জন্য একেকটি আতঙ্কের নাম।
এই ব্যাপারে তরুন সমাজসেবক আবদুর রহমান সোয়েব জানান, ছোট ঘরটি মেরামতে দরকার ২২ হাজার টাকা। সমাজের হৃদয়বান লোকদের অসহায় পরিবারটি পাশে দাঁড়নোর আহবান জানান। যেন তারা নির্ভয়ে ঘরে রাত কাটাতে পারে।
এদিকর অসহায় সাহারা খাতুনের পাশে সমাজ ও দেশের বিত্তবানদের সহযোগিতার আহবান জানান মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শিক্ষক মহিবুল্লাহ ইলিয়াস।
এই ব্যাপারে উপকূলে হতদরিদ্রদের নিয়ে কাজ করা জাগ্রত মনপুরা ফাউন্ডেশনের সভাপতি ও শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম জানান, বিচ্ছিন্ন এই দ্বীপে আরোও অনেকে এই রকম সাহারা খাতুন মানবেতর জীবনযাপন করেছে। তাদের ফাউন্ডেশন হতদরিদ্রদের আত্নসামাজিক উন্নয়নে কাজ করছে। তবে জীবন সংগ্রামে যুদ্ধ করা সাহারা বেগমের পাশে রাষ্ট ও বিত্তবানরা দাঁড়ানো উচিত।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...