অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ রাত ০৮:১৯

remove_red_eye

৮১

চরফ্যাশন প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে চরফ্যাশনে শতাধিক ফলজ ও বনজগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় সোমবার দুপুরে চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী ওবায়েদ উল্লাহ মিয়া জানান, পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ ফ্যাশন এলাকার হাসান গাজীর ছেলে আলাউদ্দিন গাজীর সঙ্গে তার গত ৫মাস ধরে আলমগীর কারবারির বাড়ি সংলগ্ন ৮৮ শতাংশ বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার সকালে আলাউদ্দিন গাজী ওই জমি পৈতৃক ওয়ারিশি সম্পদ দাবি করে বিবাদ করে তার জমিতে রোপণকৃত শতাধিক ফলজ ও বনজ গাছে কেটে নিয়ে যায়। তিনি আরও বলেন,আমি ১ একর ৬০ শতাংশ জমি তাদের চাচার কাছ থেকে ক্রয় করে ভোগদখল করছি। স্থানীয়ভাবে কাগজপত্র দেখে শালিস সমাধা হলেও প্রতিপক্ষ তা মানছে না। এ জমির বিরোধে বিভিন্ন সময় বিবাদ করে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
 
ব্যবসায়ী ওবায়েদ উল্লাহ বলেন, আলাউদ্দিন গাজীর নেতৃত্বে ৭/৮জন লোক আমার জমিতে রোপণ করা প্রায় ১লক্ষ টাকা মূল্যের ফলজ ও বনজগাছ কেটে নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করি। একই সঙ্গে আরেক ভুক্তভোগী দিনমজুর রাসেল বলেন,আমি ১০বছর পূর্বে গাজীরা যাদের থেকে জমি ক্রয় করেছে সেই একই মালিক সঞ্জয় হাওলাদারের কাছ থেকে আমি ১৬শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি স্থাপনে আমার রোপণকৃত ৫০হাজার টাকার বিভিন্ন গাছগাছালি কেটে নিয়ে যায় আলাউদ্দিনগাজী ও তার লোকজন। থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। 
প্রতিপক্ষ আলাউদ্দিন গাজী বলেন, রাসেলের ক্রয়কৃত জমি এই প্লটের অন্য পাশে এখানে নয়। 
ব্যবসায়ী ওবায়েদ উল্লাহর জমিটি তাদের ওয়ারিশি জমি বলে দাবি করেন আলাউদ্দিন গাজী। তাদের জমিতে থাকা গাছগাছালি তাদের বলেও দাবি করেন তিনি।
চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন,থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...