বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯
১৩০
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বার কাউন্সিলের সদস্যসচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে ১২ জুন অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষার সব প্রার্থীকে নির্ধারিত ওয়েব লিংক ব্যবহার করে নিজ নিজ ফরম পূরণ ও প্রোফাইল সাবমিট করতে হবে। অন্যথায় তাদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে না।
এ ছাড়া পরীক্ষা-বিধি অনুযায়ী এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, ফি পরিশোধ এবং নিয়মিত প্রার্থীদের প্রোফাইল সাবমিট-সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ করা হবে।
পরীক্ষা-সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট-এ প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনে স্নাতক পাসের পর আইন পেশায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন জ্যেষ্ঠ আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার ছয় মাস পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া যায়।এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করতে পারেন একজন আইনজীবী। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পুরো সনদ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত