অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৬ রাত ১০:১৫

remove_red_eye

১১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার ভেদুরিয়া ইউনিয়নে শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাটি ৫ জুলাই  জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভেদুরিয়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। এ সময় প্রোগ্রাম অফিসার মো. কামরুজ্জামান, ইসমাইল জবিউল্লাহ এবং কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সভাপতি শাহ আলম। তিনি বলেন, গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে ভেদুরিয়া ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
আলোচনায় ওয়ার্ড কমিটির সদস্য নাসরিন আক্তার বলেন, শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও শিশুতোষ বই বিতরণ করায় তারা উৎসাহিত হয়েছে। তবে বর্ষাকালে বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। এ সময় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বর্ষাকালীন উপকরণ সরবরাহ করা হলে বিদ্যালয়ে উপস্থিতির হার আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া সভায় অংশ নেওয়া অন্যান্য সদস্যরা শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার অত্যন্ত জরুরি। এ খাতে সরকারি বরাদ্দের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষা সুরক্ষা প্রকল্পের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে অতিথিরা প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে ভেদুরিয়া ইউনিয়নের দুটি বিদ্যালয় পরিদর্শন করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...