মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৬ রাত ১০:৩০
১০৪
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে মেঘনার পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের বেড়ীর বাহিরে নিম্নাঞ্চল ও চরাঞ্চল ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার মানুষ।এদিকে বুধবার দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছিল। গত ৪ দিন ধরে উপকূলে টানা বর্ষণে মূল ভূখন্ডে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বিপাকে পড়েছে হাজার হাজার বাসিন্দা।অপরদিকে মরপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী, ডালচর ও কাজীর চরে ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মনপুরায় মেঘনার পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, টানা বর্ষণে মনপুরার মূল ভূখন্ডের মধ্যে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের আবাসন প্রকল্পে ঘরে বসবাসরত বাসিন্দাদের। গত তিনদিন বৃষ্টির পানিতে ডুবে রয়েছে ওই সমস্ত ঘর। এতে চুলায় হাড়ি না ওঠায় অনেকে রয়েছে উপোস, কেউ শুকনো খাবার খেয়ে দিনযাপন করছে।
এছাড়া উপকূলের সর্বত্রই ২-৩ ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে উপকূলের খেটে খাওয়া মানুষগুলো। উপকূলের হাট-বাজার বন্ধ রয়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। স্থানীয়রা জানান, মনপুরায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে চারপাশের বেড়ীবাঁধের কাজ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজকে তাদের এতো কষ্ট হচ্ছে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন -২ এর নির্বাহী প্রকোশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, টানা বর্ষণে ও মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত