অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

১২৩

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় গত মঙ্গলবার রাতে মোহাম্মদ মাহফুজুল হক নামে এক ব্যক্তিকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’ এর কর্মী ছিলেন।

তিনি ফুড ডেলিভারি বা বাড়িতে বাড়িতে অনলাইন গ্রাহকদের খাবার পৌঁছে দেওয়ার কাজ করতেন।

এনবিসি১০ফিলাডেলফিয়া নিহত মাহফুজুল হক কোন দেশের নাগরিক বা কোন দেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেনি।

তবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের বিভিন্ন কমিউনিটি সংবাদমাধ্যমে তাঁকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

সেখানে তারা ৪৩ বছর বয়সী মোহাম্মদ মাহফুজুল হক নামে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। তাঁর মাথার পেছনে গুলির আঘাত ছিল।

পুলিশ যখন মাহফুজুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন, তখন পাশেই ইঞ্জিন চালু অবস্থায় একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সেখানে ‘ডোরড্যাশ’–এর একটি বড় ডেলিভারি ব্যাগও পড়ে থাকতে দেখা যায় বলে জানান পুলিশ কর্মকর্তা স্মল।

স্কট স্মল বলেন, গুলিবিদ্ধ মাহফুজুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘মাহফুজুল যেখানে পড়ে ছিলেন, তার কয়েক ইঞ্চির মধ্যেই রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।’

তদন্তকারীদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি করা হয়েছে। এ ঘটনায় কালো পোশাক পরা মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের ছবি প্রকাশ করা হয়নি।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া গাড়িটি নিহত ব্যক্তির ছিল।

পুলিশ কর্মকর্তা স্মল বলেন, নিহত ব্যক্তি যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, পুলিশ সেই ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পেরেছে, সেখানে বসবাসকারীদের কেউ ‘ডোরড্যাশ’-এ কোনো কিছু অর্ডার করেননি।

ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে খাবারসহ একটি ব্যাগ পাওয়া গেছে, তবে ওই ব্যাগের সঙ্গে গুলির ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তকারী ব্যক্তিরা এখনো নিশ্চিত হতে পারেননি।

ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে ‘ডোরড্যাশ’-এর এক মুখপাত্র বলেন, প্রাণঘাতী এই গুলির ঘটনার পর তাদের কোম্পানি পুলিশকে তদন্তে সহযোগিতা করছে।

ওই মুখপাত্র আরও বলেন, ‘এই অযৌক্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সহায়তা করার লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’

ঘটনাটি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তাঁকে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বা অনলাইনে বেনামে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...