বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪
৩
ভারতের বড় অংশজুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী শুক্রবারও (১০ জুলাই) দেশটির উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই অতিবৃষ্টির কারণে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নদীগুলোর পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী তিন থেকে চার দিন ভারতজুড়ে এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
আইএমডি জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের অনেক জায়গায় বজ্রপাত ও তীব্র বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
আসাম ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির পানি নেমে এসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ এবং ত্রিপুরার বৃষ্টিতে পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমা পার করতে পারে। ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। টানা বৃষ্টির কারণে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে।
পাশাপাশি পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশেও বৃষ্টি ছড়াবে।
বিহার রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্য প্রদেশের বিভিন্ন অংশেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দক্ষিণের কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর কিছু অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজস্থান ও পাঞ্জাবের বাকি অংশে মৌসুমি বায়ু আগামী দুই-তিন দিনে পুরোপুরি ঢোকার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। নিচু এলাকা ও বন্যাপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক