অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

১৪৬

মনপুরা প্রতিনিধি : গত ৫ দিনের টানা বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় মনপুরায় সর্বত্রই জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটু পরিমান আবার কোথাও কোমর পর্যন্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে উপজেলার ৫ ইউনিয়নের ১০ গ্রামের আনুমানিক ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে উপকূল জুড়ে বৃষ্টি হচ্ছিল।
এদিকে গত ৫ দিন ধরে বৃষ্টি হওয়ায় মানুষ ঘর হতে বের হতে পারছেনা। নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে না পারায় অনেকে উপোষ রয়েছে। পানিবন্দি এলাকার বেশিরভাগ ঘর-বাড়ি ডুবে যাওয়ায় চুলায় হাড়ি না ওঠায় রান্ন হয়নি।
 
এদিকে মেঘনায় ভাটা হওয়ায় বিপদসীমার নিচে ১ দশমিক ১৯ সেন্টিমিটারের নিচে পানি প্রবাহিত হচ্ছে যুগান্তরকে নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মোঃ আসাফউদ্দৌলা। তবে বিকেল জোয়ার আসলে মেঘনার পানি বাড়তে পারেও বলে জানান তিনি।
অন্যদিকে ভোর রাতে জোয়ারে উপজেলার বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চর কলাতলী ইউনিয়নের কাজীরচর ও ঢালচরের নিম্মাঞ্চলে ২-৩ ফুট জোয়ারের প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন, দাসেরহাট, সোনারচর ও চরজ্ঞান, সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া, মাষ্টারহাট, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর ও মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক ও আন্দিরপাড় গ্রামে অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। ঘর-বাড়ির ভিতরে ২-৩ ফুটে পানি।
এদিকে হাজিরহাট ইউনিয়নের ৪,৫ ও নং ওয়ার্ডে দাসের হাট এলাকা সবচেয়ে নাজুক। এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে না আসলেও সমাজকর্মি ও সংবাদকর্মী মেহেদী হাসান ও আবদুর রহমান সোয়েবের প্রচেষ্ঠায় ওই সমস্ত এলাকায় পানি নিষ্কাশনের কাজ করছে স্বেচ্ছাশ্রমে।
ওই এলাকার বাসিন্দা মফিজ মেস্ত্রী জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে রয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। তবে সমাজকর্মি আবদুর রহমান সোয়েব ও মেহেদী হাসানের সহযোগিতায় তারা স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশন করার উদ্যোগ গ্রহন করেছেন।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা জানান, মনপুরা উপকূলে জলাবদ্ধতা যাতে না সৃষ্টি হয় সেইলক্ষে খাল খননের প্রকল্প গ্রহন করা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...