অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন


এইচ আর সুমন

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

৩৬

এইচ আর সুমন : বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা শাখার ৩০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করা এবং জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে এ কমিটি ঘোষণা করেন 
শরীরচর্চা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সদস্য আবুল হোসেন পলাশ। 
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩০ সদস্যবিশিষ্ট ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মো. মুছা কালিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ হেলাল উদ্দিন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোসলে উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুবিন মুন্সী, অর্থ সম্পাদক সরদার কামাল হোসেন এবং সহ-অর্থ সম্পাদক নাজিম উদ্দিন। এছাড়া বিভিন্ন পদে আরও সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বুধবার (৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের ইলিশা সড়কস্থ  চিলি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট  ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক মো. মুছা কালিমুল্লাহর সভাপতিত্বের সভায় সঞ্চালনা করেন টগবি মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক  মোঃ  আশরাফুল আলম।
আলোচনা সভার শুরুতেই প্রথমে কোরআন তেলাওয়াত পাঠ করেন শারীরিক শিক্ষার শিক্ষক  সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এ. কে. এম. ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাপাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান, বাংলাদেশ স্কাউটস ভোলা জেলার সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোজাহাই উদ্দিন, বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলা সম্পাদক মেহেদী হাসান, অ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন নবী, ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বিপ্লব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা সদর সভাপতি মো. টিপু সুলতান, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদ আলম নোমান এবং বাংলাদেশ সরকারি কলেজ শরীরচর্চা শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ, মেধাবী ও খেলাধুলামুখী করে গড়ে তুলতে শারীরিক শিক্ষার বিকল্প নেই। এ লক্ষ্যে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকদের সমন্বয়ে প্রশিক্ষণ, ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়


মোঃ ইয়ামিন