অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৬ দুপুর ০২:৪৮

remove_red_eye

১৬১

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: এক সপ্তাহের অবিরাম ভারি বর্ষণে নদী সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চরফ্যাশন উপজেলার উপকূলীয় অঞ্চলের শতশত গ্রাম প্লাবিত হয়েছে।

নদী উত্তাল থাকায় ঢালচর, চর নিজাম এবং চরপাতিলাসহ ছোটো ছোটো অনেক চরাঞ্চলের সঙ্গে  নৌ-যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নদীতে থাকা সকল ধরনের নৌ-যান উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে। এছাড়াও নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায়, উপজেলার একাধিক ইউনিয়নে প্রবল জোয়ারের পানি প্রবেশ করেছে। আসলামপুর ইউনিয়ন,মাদ্রাজ ইউনিয়ন,  হাজারিগঞ্জ ইউনিয়ন,জাহানপুর ইউনিয়ন, চরমানিকা ইউনিয়ন,নীলকমল ইউনিয়নের বাংলাবাজার ঘোষেরহাট ও চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া, নজরুল নগর বাবুরহাট চর নলুয়াসহ ঢালচর,কুকরি-মুকরি এবং চরপাতিলা, চর নিজামে ভারি বর্ষণের প্রভাবে নদীর পানির উচ্চতা বেড়ে খাল বিল,পুকুর জলাশয় মাছের ঘের কৃষি ফসল তলিয়ে গিয়েছে। এছাড়াও একাধিক ইউনিয়নের স্লুইসগেট বন্ধ থাকায় জলাবদ্ধতার কারণে বাসাবাড়িতে পানি প্রবেশ করে। যার ফলে হাস মুরগীর খামারসহ গবাদিপশুর খামারেও পানিতে ডুবে আছে। উপকূলীয় মানুষের জীবন জীবিকা থমকে গেছে গত এক সপ্তাহের অবিরাম এ ভারি বর্ষণে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অবিরাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ও সংকট মোকাবিলা এবং সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...