অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সন্তানের বিরুদ্ধে ৯০ বছরের বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৬ বিকাল ০৫:৫১

remove_red_eye

১১৪

সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল এবং প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে সন্তানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোস্তফিজুর রহমান নামে নব্বই বছরের বৃদ্ধ পিতা। 
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার বয়স প্রায় ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রতিপক্ষের হয়রানির শিকার হয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, জুলফিয়া রহমান বন্যা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এবং তার বসতবাড়ি ও সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০১১ সালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও তিনি ন্যায়বিচার পাননি বলে দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বর্তমানে তার ভাই, সন্তান ও ভাতিজাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা করা হচ্ছে এবং তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তার বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মোস্তফিজুর রহমান জানান, এসব বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একাধিকবার অভিযোগ করেছেন। তবে এখনো কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার দ্বিতীয় স্ত্রীর সন্তান রিয়াজ উদ্দিন নয়ন, রেসবাহ উদ্দিন স্বপনসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। নয়ন ও স্বপন জানান, তাদের পিতা মোস্তাফিজুর রহমানকে তার প্রথম স্ত্রীর সন্তানরা দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন করে আসছিল। এজন্য পিতা তাদের উপর অসন্তুষ্ট হয়ে তার সমস্ত সম্পত্তি থেকে প্রথম স্ত্রীর সন্তানদেরকে না দিয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তানদেরকে লিখে দিয়েছেন। এরপর থেকে বিরোধ আরও চরম আকার ধারণ করেছে। সম্প্রতি পিতাকে এবং দ্বিতীয় স্ত্রীর সন্তানদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে বৃদ্ধ মোস্তাফিজুর রহমান স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংবাদ কর্মীদের সহযোগিতাও কামনা করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...