অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৬ রাত ০৯:৩৭

remove_red_eye

১১২

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ আহত-৭
  
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের এইসএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ইটপাটকেল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১১জুলাই ) দুপুর ১টার পর এইচএসসি পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় কলেজ কমিটির সভাপতি ও শিক্ষকসহ ৫/৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় এবং কেন্দ্রে নকল করতে না  দেওয়ায় এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন  চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষকরা।
চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ছিলো এইচএসসির আইসিটি পরীক্ষা ।

এতে অংশ নেয়া ৮৮৪জন পরীক্ষার্থী । পরীক্ষা শেষ হওয়ার পর সোয়া ১টার দিকে ২ শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জোরো হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে। পরে উত্তর পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ অফিসের পেছন থেকে অধ্যক্ষের অফিসের জানালার গ্লাস ভাংচুর করে। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরিক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও'র সহযোগীতায় পোস্ট অফিসে পৌছে দেয়া হয়। 

ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও জানান,"সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্রে কঠোরভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিচ্ছিলাম। কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্ন কমন না পড়ায় তারা নকলের দাবি তোলে। আমরা বাধা দিলে তারা পরীক্ষা শেষে এই হামলা চালায়। এতে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি প্রশাসন ও বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছি।'
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র অধিকাংশ শিক্ষার্থীদের কমন না পড়ায় এবং পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক কর্তৃক কোন সহযোগিতা না পাওয়ায় পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজটিতে হামলা করে কলেজের দুটি গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভবনের জানালা কপাট ভাঙচুর করে।
চরফ্যাশন থানার ওসি ফরিদ আল ভূইয়া স্থানীয় সাংবাদিকদের জানান,খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে জোরো হয়ে পরীক্ষার্থীরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...