বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৬ রাত ০৯:৩৮
১৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলার চাচরা ইউনিয়নের দক্ষিণ চাচরা এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শিশুটি বর্তমানে প্রচণ্ড ট্রমার মধ্যে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভোলার তজুমদ্দিনের দক্ষিণ চাচড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। শনিবার সকালে স্কুল ছুটির পর শিশুটি তার বড় ভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে একটি দোকানের সামনে অপেক্ষা করছিল। এ সময় দোকান বন্ধ থাকায় ভাই অন্য কাজে ব্যস্ত হলে অভিযুক্ত নয়ন শিশুটিকে ‘মজা’ খাওয়ানোর লোভ দেখিয়ে স্কুলের নিচে নিয়ে যায় এবং তার পায়জামা খুলে ফেলে। শিশুটির চিৎকারে তার বড় ভাই ও স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত নয়ন পালিয়ে স্কুলের টয়লেটে গিয়ে লুকায়। পরবর্তীতে তার মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়।অভিযুক্ত যুবকের নাম নয়ন (১৫), সে স্থানীয় নূরনবী ও কমলা দম্পতির ছেলে এবং একটি মাদ্রাসার ছাত্র।
পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে তজুমদ্দিন হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরাফাত রহমান জানান, শিশুটি শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে ।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। ভিকটিম পরিবার তারা হাসপাতাল থেকে ফিরে আসলে মামলা হবে।আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত