অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩

৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ৯টি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা বিদ্যমান পরিস্থিতির আরও কিছুটা অবনতি হতে পারে।

সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা অবনতি হতে পারে।

এছাড়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো- সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ), কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

অন্যদিকে, পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ভোলায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ভোলায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেওয়া হবে :  সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মানসিক রোগীর ৯২ শতাংশই চিকিৎসার বাইরে : স্বাস্থ্যমন্ত্রী

মানসিক রোগীর ৯২ শতাংশই চিকিৎসার বাইরে : স্বাস্থ্যমন্ত্রী

স্থানীয় নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী

স্থানীয় নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও অন্যান্য পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আরও...