অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ১০:০৮

remove_red_eye

১১৭৭

 দৌলতখান প্রতিনিধি : আগামী ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দন্ডের বিধান রয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় দৌলতখানের বিভিন্ন মাছঘাটে প্রজনন মৌসুমে মেঘনা নদীর মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে দৌলতখানের মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে  মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় সচেতনতা সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর মোঃ সিরাজ, জোবায়ের হোসেন জাবু, মৎস্য ব্যবসায়ী আব্দুল হাই,  দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ , এশিয়ান টিভির রিপোর্টার মোঃ সোহেব।

এসময় বক্তারা বলেন, যদি প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করা যায়, তাহলে আগামী মৌসুমে আরও বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাবে। সে জন্য সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে। ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের শপথ করানো হয়। এ সময়ে মা-ইলিশ ধরা বন্ধ করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ ইলিশের খনিতে পরিণত হবে। তাঁরা বলেন, মা-ইলিশের পাশাপাশি জাটকাও ধরা বন্ধ করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশ বিক্রি করে জেলেরা যেমন লাভবান হবেন। পাশাপাশি বাঙালির রসনাবিলাস সম্ভব হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...