দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ১০:০৮
১১৫৪
দৌলতখান প্রতিনিধি : আগামী ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দন্ডের বিধান রয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় দৌলতখানের বিভিন্ন মাছঘাটে প্রজনন মৌসুমে মেঘনা নদীর মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে দৌলতখানের মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় সচেতনতা সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর মোঃ সিরাজ, জোবায়ের হোসেন জাবু, মৎস্য ব্যবসায়ী আব্দুল হাই, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ , এশিয়ান টিভির রিপোর্টার মোঃ সোহেব।
এসময় বক্তারা বলেন, যদি প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করা যায়, তাহলে আগামী মৌসুমে আরও বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাবে। সে জন্য সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে। ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের শপথ করানো হয়। এ সময়ে মা-ইলিশ ধরা বন্ধ করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ ইলিশের খনিতে পরিণত হবে। তাঁরা বলেন, মা-ইলিশের পাশাপাশি জাটকাও ধরা বন্ধ করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশ বিক্রি করে জেলেরা যেমন লাভবান হবেন। পাশাপাশি বাঙালির রসনাবিলাস সম্ভব হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক