চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:১২
৬৯৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে এক প্রসূতি মা তিন ছেলের জন্ম দিয়েছেন। মায়ের নাম লিয়ানা শিকদার (১৯)। কোনো অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিকভাবে জন্ম নেওয়া নবজাতকেরা ভালো আছে। মা আশঙ্কামুক্ত আছেন। এক সঙ্গে তিন ছেলের জন্মে দরিদ্র পরিবারে বইছে আনন্দের ধারা।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শোভন কুমার বসাক বলেন, সরকারি হাসপাতালের এক স্টাফ নার্সের হাতে বেসরকারি হাসপাতালে ওই তিন নবজাতকের জন্ম। শিশুদের ওজন যথাক্রমে এক কেজি ৮০০ গ্রাম, এক কেজি ৯০০ গ্রাম ও এক কেজি ৮০০গ্রাম। যদিও একজন নবজাতকের ২ কেজি ৫০০ গ্রাম ওজন দরকার হয়। তবে মা ও নবজাতকেরা সুস্থ আছে। মা ও নবজাতকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞ চিকিৎসক দেখভাল করছেন।
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞ হোসনে আরা বলেন, ‘স্বাভাবিকভাবে নবজাতকদের জন্ম হয়েছে। সবাই ভালো আছে। মায়ের প্রেশার বাড়তি ছিল। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। মায়ের এখন প্রচুর ঘুম ও বিশ্রাম দরকার। দরকার পুষ্টিকর খাবার।’ তিনি আরও বলেন, তিনটি শিশুকে দেখভাল করতে মাকে প্রচন্ড কষ্ট করতে হবে। বুকের দুধের চাহিদা মেটাতে মাকেও পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে।
লিয়ানার বাবার বাড়ি উপজেলার জিন্নাগড় ইউনিয়নের জিন্নাগড় গ্রামে। তাঁর বাবার মো. হোসেন শিকদার। তিনি চরফ্যাশন বাজারে ঝাল-মুড়ি বিক্রি করেন। মা সেতারা বিবি গৃহিণী। লিয়ানারা এক ভাই, এক বোন। তিনি দাখিল (এসএসসি) পাস করার পরে আর পড়েননি। বছরখানেক আগে তাঁর বিয়ে হয়েছে। স্বামী মো. রুবেল পাটওয়ারী (২৪) একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার আসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুদু মিয়ার পুলের কাছে। প্রথমবার বাবা হলেন তিনি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, তিন ছেলের জন্মের কথা শুনেছেন। দরিদ্র পরিবারটিকে সাহায্য-সহযোগিতা করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত