অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের র‌্যালী ও আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৬৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিশ্ব শিক্ষক দিবস  উপলক্ষে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নাই” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ৫ অক্টোবর সোমবার সকাল ১১ টায় ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ফয়জুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান চৌধুরী, ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মমতাজি, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন মাওলানা গোলাম র্মোশেদ।

অলোচনা সভায় বক্তারা দাবি করেন শিক্ষার মানোন্নয়নে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান নিঃশর্তভাবে এমপিও করা,সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া, এবতেদায়ী মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বৈষম্য দূরীকরণ করা, আদর্শ জাতিগঠনে শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামুলক করা,নবম দশম শ্রেণির বিজ্ঞান বইয়ের ১১০ থেকে ১১২ পৃষ্ঠায় প্রকাশিত ডারউইনের মতবাদ বই থেকে বাদ দেয়া।
বক্তারা সরকারের নিকট উপরোক্ত দাবী বাস্তবায়ন করা সহ দাবী বাস্তবায়নের সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...