অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ১০:১১

remove_red_eye

১৪২

বাংলার কণ্ঠ ডেস্ক :  ভোলা সরকারি কলেজের উদ্যোগে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’। শনিবার (১৮ জুলাই) কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, দক্ষিণাঞ্চলে শিক্ষার মনোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে ভোলা সরকারি কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে যারা দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের মেধা ও সাফল্যকে সম্মানিত করতেই মূলত এই আয়োজন। এ অনুষ্ঠানের জন্য ১৪৫ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছিলেন। এদের মধ্য থেকে ৫১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার কৃতি সন্তান ভোলা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকে নজরুল হক অনু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নিজের স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত অধ্যবসায়, সৃজনশীল চিন্তা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল বলেন, ভোলা সরকারি কলেজ সবসময় শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা অন্যদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন পাবলিক পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মো: ইয়ামিন

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...