বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:৫৩
৭০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় সপ্তাহ ব্যাপী শিশু শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শিশু শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ৫ অক্টোবর সোমবার সকালে ভার্চুয়াল মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়া। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খানম, ভোলা প্রেসক্লাব সভাপতি অমিতাভ অপু। শিশু একাডেমি ভোলার আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আবিদুল আলম , শিশু সংগঠক আদিল হোসেন তপু।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়া বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত তাদের সঠিক ভাবে গড়ে তুলতে হবে। তাদের শুধু বই বা ঘরে আবদ্ধ রাখলে তার সঠিক ভাবে মেধা বিকাশ হবে না। মনে রাখবেন শিশুকে খেলাধুলা,সমাজিক আচার অনুষ্ঠান,ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি শেখাতে হবে। তাকে শুধু শিক্ষিত নয় ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই মা বাবার আসল দায়িত্ব। বক্তব্য শেষে তিনি , সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ নানা অনুষ্ঠানে অংশ নেয় শিশুরা।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত