বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪
৫২
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৮ বছর আন্দোলন করে দেশে যে পরিবর্তন আনা হয়েছে, তা অর্থবহ করতে না পারলে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এই মুহূর্তে গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এলেও বর্তমানে মাদক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ জুলাই) গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদকবিরোধী অবস্থান নির্ধারণ করা।
সরাসরি সত্য কথা বলার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিগত সরকার ছিল ফ্যাসিস্ট ও শতভাগ গণবিরোধী একটি সরকার। সেই সময়ও মাদক ছিল, এখনো আছে।
নিজের এলাকার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যে গলির মধ্যে থাকি, সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে চলাফেরা করা কঠিন, কিছু বলাও যাচ্ছে না। স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে অবস্থানের অঙ্গীকার করলেও অলিগলির এই ভয়াবহ চিত্র যদি সারাদেশের হয়ে থাকে, তবে দেশ একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।
মাদক শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন, পরিবর্তনসহ সব অর্জন ধ্বংস করে দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, তরুণ-তরুণীদের মাদক থেকে কীভাবে মুক্ত করা যায়, সেই উদ্যোগ নিতে হবে। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত ক্ষমতাশালী ও বিত্তবান হওয়ায় তারা যে কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারে।
শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান নতুন দেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে যে কোনোভাবে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিরোজপুর জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজ্জাম্মেল হক, জিয়া নাগরিক সংসদের সিনিয়র সহ সভাপতি ডা. আনিসুল আউয়ালসহ আরও অনেকে।
ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল
মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন
দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু
জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট
৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক