অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণায় বাংলাদেশের নিন্দা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

১০৫

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বৈধ চলাচলের পক্ষে। বিশেষ করে লোহিত সাগর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সব নাবিক ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনের আওতায় সব পক্ষকে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনাই সংঘাত সমাধানের একমাত্র টেকসই পথ।

লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এই পথে বিঘ্ন সৃষ্টি হলে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য পরিবহন ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...