মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২০ রাত ১০:৩৯
৬৮১
মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় শ্রীরাম মাঝির ট্রলারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের ঘটনা ঘটে। এতে করে ওই ট্রলারের রাধেসাম (৩২) ও সমীর দাস (৪০) নামে দুই জেলে দগ্ধ হয়। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার সময় ট্রলারে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ জেলেদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ট্রলারের মাঝি শ্রীরাম জানান, সকাল সাড়ে ৯ টায় শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের জন্য জেলেরা জাল পাতে। এর পর সকালের রান্না গ্যাসের চুলায় করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে। এতে ট্রলারের ১১ জেলে থাকলেও তাদের মধ্যে রাধেসাম ও সমীরদাস শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। আহত ওই দুই জেলের বাড়ি মনপুরার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক ডাঃ শিপন চন্দ্র পাল সাংবাদিকদের জানান, দগ্ধ দুই জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। জেলেদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত