অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

১২৭

দৌলতখান প্রতিনিধি : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। রবিবার (২৬জুলাই) দুপুরে দৌলতখান উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 
এমপি হাফিজ ইব্রাহিম  বলেন, ‘বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতখানে ইতিমধ্যে  ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম চালু করা হচ্ছে। 
পরে পৃথক অনুষ্ঠানে  বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা,  প্রাথমিক শিক্ষক ও  বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ  ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি নিজাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু,  যুবদল নেতা রিয়াজ ও জহির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...