অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ ১৪৩৩

চরফ্যাশনে সরকারি দুইটি টলঘর রাতের আঁধারে গায়েব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৬ রাত ০৯:৩৫

remove_red_eye

২৮

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট বাজারে সরকারি অর্থায়নে নির্মিত দুইটি টলঘর (মাছ বাজার ও তরকারি বাজার) রাতের আধারে ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। টলঘর ভেঙ্গে নিয়ে তারা টলঘরের পাকা ফ্লোরটিও ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, বিগত সরকারের সময়ে ২০১৬ সনে সরকারি অর্থায়নে দুইটি টলঘরটি নির্মিত হয়। উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের  তদারকিতে এর নির্মান কাজ সম্পন্ন হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনের পর বাজারের বজলুসহ একটি গ্রুপ রাতে টলঘর দুটি ভেঙ্গে নিয়ে গেছেন।

বাজার ব্যবসায়ীরা জানান, টলঘর ভেঙ্গে নেয়ায় মাছ ও তরকারি বিক্রেতারা এখন খোলা আকাশের নিচে রাস্তায় বসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্টে ব্যবসা করছেন।

বজলুর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয় তার বক্তব্য জানা যায়নি । এলজিইডির চরফ্যাশন উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক বলেন, বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ভোলায় দুই অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

ভোলায় দুই অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

ভোলায় মেয়ে আত্মহত্যার প্রায় তিন মাস পর পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় মেয়ে আত্মহত্যার প্রায় তিন মাস পর পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনপুরায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়কে ধ্বস

মনপুরায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়কে ধ্বস

চরফ্যাশনে প্রতারণা মামলায় আটক-৪

চরফ্যাশনে প্রতারণা মামলায় আটক-৪

ভোলায় জাল টাকা রাখার দায়ে এক নারীর ১০ বছর কারাদণ্ড

ভোলায় জাল টাকা রাখার দায়ে এক নারীর ১০ বছর কারাদণ্ড

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন : আন্দালিব রহমান পার্থ

জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন : আন্দালিব রহমান পার্থ

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

আরও...