বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:২৮
৬৭৬
১০৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে
বাংলার কন্ঠ প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাহার মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, প্রবীন সাংবাদিক বিটিভির প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক যুগান্তর আরটিভির প্রতিনিধি অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গৌরাঙ্গা চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, র্যাব-৮ কর্মকর্তা আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সম্পাদক ইন্দ্রজিৎ দে, লালমোহন পূজা উদযাপন পরিষদের সম্পাদক নিরঞ্জন চন্দ্র সেন্টু, চরফ্যাশন পূজা উদযাপন পরিষদের সম্পাদক অভিমুন্য দাস, তজুমদ্দিন পূজা উদযাপন পরিষদ সম্পাদক নির্মল চন্দ্র দাস। এ ছাড়া কোষ্টগার্ডের প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিরবিচ্ছিন্ন সেবা দেয়ার বিষয় নিশ্চিত করেন। এবার প্রতিমা বিসর্জনের সময় ডুবুরী টিম থাকবে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোন কর্মকর্তা । এ বছর জেলায় ১০৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে মন্ডপে প্রতিমা নির্মান কাজ শেষ হয়েছে। এখন মন্ডপ তৈরী করা হচ্ছে। এদিকে বৈঠকের সকলের আলোচনা শেষে জেলা প্রশাসক সভাকে জানান, পূজামন্ডপ এলাকার সড়ক দ্রæত সংস্কার করার ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল যাতে দেয়া না লাগে তার জন্যও পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো’কে নির্দেশ দেয়া হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত