অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৩৭

শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভীতি প্রদর্শন এবং কঠোর শাসনের পরিবর্তে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করতে পারলেই আত্মবিশ্বাসী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’

আজ দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সারাক্ষণ লেখাপড়া, পরীক্ষা ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে।

এছাড়া নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা ও পরিশ্রমের ওপরই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার বিষয়টি নির্ভর করে। এসময় তিনি সন্তানকে মানুষ করার ক্ষেত্রে কঠোর শাসনই একমাত্র উপায়- এমন প্রচলিত ধারণা থেকে অভিভাবক ও শিক্ষকদের বেরিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘একটি শিক্ষার্থী একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের হাতে ৫টি করে বৃক্ষের চারা এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন।

ভোলায় দুই অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

ভোলায় দুই অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

ভোলায় মেয়ে আত্মহত্যার প্রায় তিন মাস পর পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় মেয়ে আত্মহত্যার প্রায় তিন মাস পর পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মনপুরায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়কে ধ্বস

মনপুরায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়কে ধ্বস

চরফ্যাশনে প্রতারণা মামলায় আটক-৪

চরফ্যাশনে প্রতারণা মামলায় আটক-৪

ভোলায় জাল টাকা রাখার দায়ে এক নারীর ১০ বছর কারাদণ্ড

ভোলায় জাল টাকা রাখার দায়ে এক নারীর ১০ বছর কারাদণ্ড

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন : আন্দালিব রহমান পার্থ

জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফিরে আসা অনেক কঠিন : আন্দালিব রহমান পার্থ

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তনে সমন্বিত উদ্যোগে জোর প্রধানমন্ত্রীর

শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তনে সমন্বিত উদ্যোগে জোর প্রধানমন্ত্রীর

আরও...