বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:৩০
৭০৩
ভোলায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পুলিশের মতবিনিময়
বাংলার কন্ঠ প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভোলায় জেলা পুলিশের আয়োজিত পূজা মন্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বলেন, পূজা মন্ডপে মাস্ক ছাড়া কোন দর্শনার্থী প্রবেশ করতে না পারে। এ জন্য প্রতিটি পূজা মন্ডবে পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে। ভীড় এড়াতে প্রয়োজনে অন লাইনে মন্ডপগুলো প্রদর্শণীর ব্যবস্থারও নির্দেশনা দেন তিনি। ওই বৈঠকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ভোলায় পূজা প্রস্তুতির বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বৈঠকের সভাপতিত্বে করেন। এসময় পুলিশ সুপার তার বক্তব্যে জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ এক সপ্তাহ আগ থেকে কাজ শুরু করবে। পুলিশের টহল টিম সার্বক্ষনিক মনিটরিং করবে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ সার্বিক পরিকল্পনা মাল্টিমিডিয়া প্রজেক্টরে বর্ণনা করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান পরিস্থিতি ঘোলাটে করতে ইতো পূর্বে অসাধু চক্র অপতৎপড়তা চালায় উল্লেখ করে বলেন, সে সব বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। এসময় তিনি সার্বক্ষনিক সর্তক থাকারও আহŸান জানান। প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু তার বক্তব্যে বলেন, ভীড় এড়াতে ক্যাবল অপারেটরদের সাহায্য নিয়ে একটি ডিস চ্যানেলে বিভিন্ন পূজা মন্ডপের আয়োজন লাইভ প্রদর্শণ করা যেতে পারে। এমন উদ্যোগ নেয়া হবে বলে জানান পূজা উদযাপন নেতৃবৃন্দ। এ সময় নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গৌরাঙ্গা চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রæব হাওলাদারসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত