অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শহীদ আবদুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৬ রাত ০৮:৫৩

remove_red_eye

১২৬

এইচ আর সুমন : ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শহীদ আবদুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (৩১ জুলাই)  রাতে শহরের বড় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিগত ২০২২ সালের ৩১ জুলাই জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে দেশ ব্যাপী আন্দোলনের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় ওই কর্মসূচির অংশ হিসেবে ভোলায় আন্দোলনে নামে বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠন। ওই আন্দোলনে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। পরবর্তীতে নুরে আলম ঢাকায় চিকিসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন। 

শহিদ আব্দুর রহিমের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, হারুন অর রশীদ সুমনসহ দলীয় নেতাকর্মীরা। 

দোয়া মাহফিলে শহীদ আবদুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মরহুম আবদুর রহিমের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। দোয়া মোনাজাত  করেন বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরে আলম।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...