অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পুলিশের অভিযানে মদ ইয়াবা ও গাঁজাসহ আটক-৩

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৬ রাত ০৯:১০

remove_red_eye

১৪০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানবাজার মোড়সংলগ্ন ভোলা-ইলিশা মহাসড়কে এসআই মোঃ আশ্রাব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল ডিউটি ও চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় রাশেদের পান-সিগারেটের দোকানের সামনের সড়ক থেকে তানজিল, মোঃ হৃদয় ও আব্দুল রাজ্জাক নামে তিনজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৫০ মিলিলিটারের একটি বোতলে থাকা কেরু অ্যান্ড কোম্পানির ভদকা, ৪০ শত মিলিলিটার বিদেশি মদ, ২টি ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...