লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা আগস্ট ২০২৬ রাত ০৯:৩১
১৩৬
মাসের পর মাস অচল টিউবওয়েল ও পানির ট্যাব চরম ভোগান্তিতে রোগী ও স্বজন
আকবর জুয়েল, লালমোহন : দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মচারীরা। হাসপাতালের চারটি টিউবওয়েলই মাসের পর মাস ধরে অকেজো পড়ে রয়েছে। একই সঙ্গে ২০২২ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্থাপন করা সাতটি বিশুদ্ধ পানির ট্যাবও গত কয়েক মাস ধরে অচল অবস্থায় রয়েছে। ফলে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে রোগীর স্বজনদের হাসপাতালের বাইরে দূরবর্তী স্থান থেকে পানি আনতে হচ্ছে।
হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালের ভেতরে থাকা কোনো টিউবওয়েল কিংবা পানির ট্যাব থেকেই পানি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে রাতের বেলায় দূর থেকে পানি আনতে গিয়ে তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। নারী স্বজনদের জন্য এ দুর্ভোগ আরও বেশি। তারা দ্রুত টিউবওয়েল ও পানির ট্যাবগুলো মেরামতের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, কয়েক মাস ধরে টিউবওয়েল ও পানির ট্যাবগুলোতে পানি না ওঠায় হাসপাতালসংলগ্ন মসজিদের টিউবওয়েল থেকে পানি এনে প্রয়োজনীয় কাজ চালাতে হচ্ছে। এতে শুধু হাসপাতালের রোগী ও স্বজনরাই নন, মসজিদের মুসল্লিরাও সমস্যায় পড়ছেন। তারা দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের বেসিনেও গত প্রায় এক মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় কাজ শেষে অন্য কক্ষ কিংবা বাইরে গিয়ে হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে। জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মী জানান, হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিভাগে পানি না থাকা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত বেসিনে পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
সরেজমিনে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, যেখানে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন, সেখানকার কিছু স্থানে ময়লা-আবর্জনা পড়ে আছে এবং পরিচ্ছন্নতার ঘাটতিও চোখে পড়ে।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র মেকানিক মো. মাহফুজ বলেন, “গত কয়েক মাস ধরে টিউবওয়েল ও পানির ট্যাবগুলোতে পানি উঠছে না। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হলে দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করা সম্ভব।”
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, “হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে পানি সরবরাহ চালু রয়েছে। তবে টিউবওয়েল ও পানির ট্যাবগুলোতে কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জরুরি বিভাগের বেসিনে পানি সরবরাহও নিশ্চিত করা হবে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখা সবার সম্মিলিত দায়িত্ব।”
হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং অচল টিউবওয়েল, পানির ট্যাব ও জরুরি বিভাগের বেসিন দ্রুত সচল করার দাবি জানিয়েছেন রোগী, স্বজন এবং স্থানীয় সচেতন নাগরিকরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত