অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নিজে আদর্শবান হয়ে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হবে : ভোলায় মুফতি ফয়জুল করিম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৯ রাত ১১:৫১

remove_red_eye

১৩৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নিজেদের চরিত্র বিক্রি করে দিয়ে দেশকে এক নম্বরে নেয়া যায়না। নিজে আদর্শবান হয়ে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চায়। এ জন্য সকল শান্তিকামি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তিতে রাখার জন্য চেষ্ট করতে হবে।

সোমবার বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ভিসিকে গ্রেফতারের দাবি জানিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, রাবির ভিসি বাংলাদেশে বসে হিন্দুস্তান জিন্দাবাদ ¯েøাগান দিবে এর পরও তার পদে অধিষ্ঠ থাকবে, গ্রেফতার হবে না। সেটি মানা যায় না। আজকে বাংলাদেশের সকল টাকা বিদেশে পাচার হচ্ছে। বাংলাদেশের জনগনের জান মালের কোনো নিরাপত্তা নাই। তিন বছর থেকে শুরু করে ৮০ বছরের মহিলাদের ইজ্জত ও আভ্রæ নিয়ে বাঁচার অধিকার নাই। আজকে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না, আর আপনারা গদি চালাবেন এরকম গদিতে আপনাদেরকে আমরা দেখতে চাই না। ইসলামী আন্দোলন ভোলা জেলা( উত্তরের ) সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান , তথ্য ও গবেষনা সম্পাদক মুহাম্মদ জিএম রুহুল আমিন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা সহ সভাপতি মাও: মিজানুর রহমান, মাও: তাজউদ্দিন ফারুকি, সাধারন সম্পাদক মাও: আতাউর রহমান, ইসলামী আন্দোলন ভোলা সদর উপজেলা সভাপতি মুফতি আবুল হাসান কাশেমি, জেলা যুগ্ম সম্পাদক মাও:তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল মমিন, হাফেজ মাও: মোসলেহউদ্দিন প্রমূখ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...