অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ সকাল ০৯:৪৫

remove_red_eye

১১৫

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে কটুক্তি করায়

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান সহ পরিবার সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও তাঁর দলের নেতৃবৃন্ধের কটুক্তি ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
 
রোববার এশারবাদ রাত ৮ টায় উপজেলা সদর হাজিরহাট বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বজনশ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের অসংলগ্ন ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে নাছির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপি নেতাদের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি রাজপথে মোকাবেলার হুশিয়ারি দেন বক্তারা।
 
সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুর রহিম, স্বেচ্ছােসবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব শাহিন সহ অন্যান্যরা। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...