অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীলের কার্যনির্বাহী কমিটি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ রাত ১০:১৪

remove_red_eye

১৩৬

সভাপতি সাইফুল,   সাধারণ মাকসুদা
 
 
বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নীল সমাজ সেবা সংগঠন এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) ঘোষণা করা হয়েছে। নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদা আক্তার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী।
 
শনিবার (২ আগস্ট) সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
 
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ আর আতিক, অর্থ সম্পাদক তুষার ইমরান, সহ-অর্থ সম্পাদক আরাফ ইসলাম, প্রকল্প প্রতিনিধি বি এম বাছেদ হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ নাঈমুর রহমান, প্রচার সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী এবং কার্যনির্বাহী সদস্য রিয়াজ মাহমুদ, মো. আরমান রাকিব ও মাহবুব আলম।
 
সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, স্বপ্নীল একটি শিক্ষার্থী দ্বারা পরিচালিত মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি এ ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
 
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, “স্বপ্নীল মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে পরিচালিত একটি সামাজিক সংগঠন। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও আমরা কাজ করছি। প্রায় ৬ বছর ধরে মানবকল্যাণে আমাদের এই যাত্রা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে এই কার্যক্রম চলমান থাকবে, ইনশা’আল্লাহ।
 
নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে সম্মিলিতভাবে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী। আমরা মানুষের কল্যাণে কার্যকর ও টেকসই উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।
 
সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার বলেন, আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য নীতিনির্ধারণী মহলের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো, নিয়মনীতি এবং ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সচেষ্ট। সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।
 
উল্লেখ্য, স্বপ্নীল সমাজ সেবা সংগঠন আর্থিক সংকটে থাকা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করছে। পাশাপাশি প্রকল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

 





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...