অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উপলক্ষে আনন্দ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ রাত ১০:১৯

remove_red_eye

১৫৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা স্বৈরাচারমুক্ত দিবস' উপলক্ষে ভোলায় ছাত্র-জনতার উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ভোলা ইলিশা সড়ক চত্বর থেকে ভোলার সর্বস্তরের ঐক্যবদ্ধ ছাত্রজনতার মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ভোলায় ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যান। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর দিনটিকে 'ভোলা স্বৈরাচারমুক্ত দিবস' হিসেবে পালন করা হচ্ছে। 
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জুলাই রেভোলিউশন আহ্বায়ক ইসরাফিল হুসাইন জাবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ, ভোলা জেলা ছাত্রশক্তি সভাপতি মোহাম্মদ হিমু,ভোলা জেলা ছাত্রশক্তি সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী, ভোলা কলেজ ছাত্রদলের আহবায়ক আরাফাত ইসলাম (ইফতি),সদস্য সচিব মোঃ আব্দুস সামাদ,ছাত্রনেতা মেহেদী, শাখাওয়াত শাকিল,মীর মোশারেফ অমি,ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমূখ।ৎ




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...