অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে : অধ্যক্ষ ইউনুস শরীফ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

১০২

চরফ্যাশন প্রতিনিধি : জুলাই চেতনায় গড়ব দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
​বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ তাঁর বক্তব্যে বলেন, "দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণেই ছাত্র-জনতার ক্ষোভ থেকে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা লাভ করেছে।" তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। এই চেতনা কেবল অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা নয়; বরং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল প্রেরণা।
​আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, নিজাম উদ্দিন, বরকত উল্লাহ, কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা.অলিউল্লাহ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জুলাই স্মৃতি নিয়ে ​বক্তব্য দেন শিক্ষার্থী নাজমুন নাহার রত্না,আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা, মো. আলি রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শ হৃদয়ে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের শক্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
​আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...