অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

১১৭

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষ্যে ১১ দেলীয় ঐক্যের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবের ২য় বর্ষ উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) বিকেলে ১১ দলীয় ঐক্য চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিটি চরফ্যাশন উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাশেম হাজী মার্কেটের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা হারুন অর রশিদ বলেন, "আমরা আজকের এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সকলের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছিল আমরা তার যথাযথ বাস্তবায়ন চাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। " জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। 
সমাবেশে বক্তারা বলেন, জুলাই দিবস শুধু মাত্র র্যালি সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে জুলাই যে চেতনাকে নিয়ে গঠিত হয়েছে তা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় মেনে নিতে হবে, বিরোধী মতকে দমনের চেষ্টা বন্ধ করতে হবে, ক্যাম্পাসভিত্তিক শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, স্বৈরাচারের দোসরদের মাথা ছাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। 
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাড: পারভেজ হোসেন, এনসিপির চরফ্যাশন উপজেলা আহবায়ক ওয়াহিদ ফয়সাল প্রমুখ। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নায়েবে আমীর মাও: নজরুল ইসলাম,  সহকারী সেক্রেটারী মাও: সিরাজুল ইসলাম, অ্যাড: এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাড: মহিবুল্লাহ, এনসিপি'র উপজেলা যুগ্ম সমন্বয়ক শফিউল্লাহ শফিসহ ১১ দলীয় ঐক্যের চরফ্যাশন উপজেলার নেতৃবৃন্দ। এসময় র‍্যালি ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...