অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী কিশোরীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করলে  পুলিশ অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগী ওই শিশু ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি গ্রামের ওই কিশোরী গত ২৪ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে  তাকে মুখ চেপে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয় এবং বিভিন্ন সময়ে তাকে আরও ধর্ষণ করা হয় বলে অভিযোগে  রয়েছে।

পরিবারের দাবি, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অভিযুক্তরা ধর্ষনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা বিষয়টি জানতে পারেন। এরপর কিশোরীর বড় ভাই বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে। এদিকে আজ বুধবার দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ধর্ষনের শিকার কিশোরীকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের 
মেডিকেল অফিসার ডা. ইরফান মাহমুদ জানান ,ধর্ষণের অভিযোগে এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

বোরহানউদ্দিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার তিন কিশোর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই কিশোরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...