বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬
৬৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে এক রাজ মিস্ত্রী ঠিকাদারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রমূলক হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে এলাকাবাসী ।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের বাসিন্দারা এ কর্মসুচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফিরোজ আলম, আবুল কালাম, আবুল কাশেম, মো. সবুজ, মো. ইউসুফ হোসেন, মো. নজরুল ইসলাম, রিনা আক্তার, শাহিদা বেগম, শাহনাজ পারভীন প্রমূখ। বক্তারা বলেন, ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের রাজমিস্ত্রী ঠিকাদার মো. জসিমউদদীন আগামীতে ৬ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
এতে নাখোশ হন স্থানীয় একটি মহল। ওই মহলের ইন্দনে জসিমউদদীনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারির অপবাদ দেয়া হয়। ওই অপবাদের প্রতিবাদে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী করেন স্থানীয় বাসিন্দারা। একজন নারীকে নিয়ে ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিতভাবে জসিমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা এ ঘটনার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুরে জসিমউদদীনের বিরুদ্ধে তার বাড়ির জনৈক আত্মিয়ের স্ত্রীকে নিয়ে নারী কেলেঙ্কারির অভিযোগ করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত