অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় চার মিষ্টির দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪

remove_red_eye

৯৯৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে চারটি মিষ্টির দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোলা শহরের সদর রোড ও ঘোষপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহ শোয়াইব মিয়া।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, মুসলিম মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা, ইসলাম সুইটসকে ৫ হাজার টাকা এবং শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইকবাল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো. সুলাইমান অভিযানে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...